ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সরকারী আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল “জেলা লিগ্যাল এইড অফিস ” বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ শাহীদুল ইসলাম আজামীরের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মির্জা আয়ুব আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ফয়সল আতিক বিন কাদের, পাবলিক প্রসিকিউটর শেখর কুমার রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা লিগ্যাল এইডের অফিসার ও সহকারী জজ সহদেব চন্দ্র রায়, ইএসডিও’র এ্যাসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীম হোসে প্রমুখ।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় গরীব মানুষের দেওয়ানী, ফৌজদারী, পারিবারিক ৫৪৪টি মামলা নিষ্পত্তি করা হয়। এয়াড়ও ২৯০টি মামলা বিচারাধীন রয়েছে।