আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উত্তরা কালিবাড়ি এলাকায় বৈদ্যুতিক সর্টসাকির্ট হতে সৃষ্ট অগ্নিকান্ডে আখতারুল ইসলাম নামে এক ব্যক্তির একটি হাসকিং মিল.গুদাম পুড়ে গেছে। একই ঘটনায় ৪টি অটোচার্জার গাড়ি সম্পূর্ন জলে পুরে ছাই হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,হাসকিং মিলের মালিক আখতারুল ইসলাম তার হাসকিং মিলের বিদ্যুৎ লাইন হতে ৪টি অটোচার্জার গাড়িতে নিয়মিত ব্যাটারী চার্জ দেওয়ার সুযোগ দিত। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ৪টি অটোচার্জার গাড়িতে চার্জ দিয়ে গাড়ির মালিকেরা নিজ নিজ বাড়িতে চলে যায়।ওইদিন ভোর ৩ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং হাসকিং মিল,গুদাম ঘর সম্পূর্ন জ¦লে যায়। এতে ৪টি অটোচার্জার গাড়িও পুড়ে যায়। খবর পেয়ে ঠাকুরগাঁও দমকল বাহিনীর একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল বাহিনীর তথ্যমতে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা।