× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ঠাকুরগাঁওয়ে বসতবাড়িতে আগুন

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জমি বিরোধকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে ওই ইউনিয়নের দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, সাইদুর রহমান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন; মকবুল (৪৮), আব্দুল হাকিম (৪১), মকলেছুর রহমান (৩৪), আনিছুর (৪৯), আজিজ (৪৭), রাজু (২২), মানিক (২০), শাকিল (৩৩), জয়নাল আবেদীন (৬০), সম্পদ আলী (২৩), আবুল কাশেম (৩৮), জমি (২২) ও সাজু (২৫)।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সাইদুর রহমানের জমি দখলের চেষ্টা করে। এসময় সাইদুর রহমান সহ তাঁর পরিবারের লোকজন বাঁধা দিলে দুর্বৃত্তরা সাইদুরকে কুপিয়ে জখম করে এবং সাইদুর রহমানের বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

সাইদুর রহমান অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা আমার জমি দখলের চেষ্টা করে এবং আমার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও দুর্বৃত্তরা আমার জমিতে রোপনকৃত গাছপালা নষ্ট করে। এতে আমার প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদীন।

বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..