ঠাকুরগাঁওয়ে বর্ন্যাত্বদের মাঝে উপজেলার পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বর্ন্যাত্বদের মাঝে উপজেলার পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২ টার সময় ঠাকুরগাঁও আবুল হোসেন কলেজ প্রাঙ্গনে আশ্রয় নেওয়া বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৩০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পেরিস আক্তার, যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ওলিউর রহমান (অলি), আকঁচা ইউনিয়নের সুব্রত কুমার বর্মন, সালন্দর ইউনিয়নের মাহাবুবুল আলম মুকুল সহ অন্যান্য সদস্য বৃন্দরা। অন্যদিকে ঠাকুরগাঁও রিভারভিউ স্কুলের কারিতাসের পক্ষ থেকে বর্ন্যাত্বে ক্ষতিগ্রস্থ প্রায় ৬০০ লোকের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।