শতবর্ষী গা‌ছে জীবন বিপন্ন, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় গাছের ডাল ভেঙ্গে আহত-২

স্টাফ রিপোর্টার বেনাপোল: শার্শা উপজেলার নাভারন বাজেরের নিউ মার্কেটের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের দু’শত বছরের পুরানো শিশু গাছের একটি ডাল ‌ভে‌ঙ্গে দুই পথচারী আহত হ‌য়ে‌ছেন।

র‌বিবার (৩০ সে‌প্টেম্বর) ৭টা ৪৫ মিনিটের সময় ‌বিকট শ‌ব্দে আচমকা ভেঙ্গে পড়ে গা‌ছের ডাল‌টি।  এসময় রাস্তায় চলমান এক‌টি ট্রাক ও মোটরসাইকেলে দূর্ঘটনা ঘটে।

আহতরা হ‌লেন, মোটরসাইকেল চালক নুর হোসেন (২৪) পিতাঃ কদর আলী, গ্রাম কাশিয়াডাঙ্গা ও  আসাদুল ইসলাম (২৫), পিতা ইসমাইল হোসেন।
প‌রে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থ‌লে এ‌সে উদ্ধার কাজ প‌রিচালনা ক‌রে।

নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক এবং মোটরসাইকেল টি উদ্ধার করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।