সীমান্ত ব্যবস্থপনা উন্নয়নে ভারতে বিজিবি-বিএসএফ’র মহড়া অনুষ্টিত

হাসান মাহমুদঃ   সীমান্ত ব্যবস্থপনা উন্নয়নে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ’র মধ্যে দুই দিন ব্যাপী যৌথ মহড়া অনুষ্টিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় ৬১ বিএসএফ বিওপি ক্যাম্প ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় মহড়া শেষে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম আজাদ, ও লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম মোর্শেদ আর ভারতের জলপাইগুড়ি বিএসএফ সেক্টর কমান্ডার ডিআইজি বিসান সিং প্যাটেল, নোডাল অফিসার জর্জ মঞ্জুরান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় যৌথ পিলার পরিদর্শন ও কোম্পানী কমান্ডার পর্যায়ে যৌথ পতাকা বৈঠক মহড়ায় অনুষ্টিত হয়। এছাড়া তারা বন্দর এলাকায় যৌথভাবে পন্যপরিবহন ও যাত্রীদের ব্যাগ তল্লাশি মহড়ায় অংশগ্রহন করে।

সীমান্ত হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ কর্মকর্তা বলেন , পূর্বের তুলনায় সীমান্তে এ ধরনের ঘটনা অনেকটা কমেছে। এ ধরনের যৌথ মহড়ার মাধ্যমে সীমান্তের সব সমস্যা দূর করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।