ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
বিলে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যেতে না যেতেই ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামে বজ্রপাতে আল আমিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়। গত রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে।
নারগুন ইউনিয়নের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, ‘দুপুরে মাঠ থেকে গরুর ঘাস নিয়ে এসে বাড়িতে রেখে বিলে মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে যায় আল আমিন। বাড়ি থেকে আনুমানিক ১শ গজ দূরে গেলে হঠাৎ বিকট শব্দে আকাশ থেকে তার ওপর বজ্রপাত পরলে মৃত্যু হয়।
আল আমিন বছরখানেক আগে বিয়ে করেছিলেন। তার বউ অন্তঃসত্ত¡া। তার বৃদ্ধা মা তার সাথে থাকে। এটি অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক। এতে তাদের পরিবারে শোকের মাতম চলছে। আল আমিনের দাফন পারিবারিক গোরস্থানে সম্পন্ন করা হয়।
বজ্রপাতে আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদার থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।