ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল আউয়াল  ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আমিনুল হক ( ২৭) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশেরর একটি চৌকস দল।

মঙ্গবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে ঠাকুরগাঁও পিরগঞ্জ উপজেলার ১১নং বরচুনা ইউনিয়নের রামনা চাঁন্দর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আমিনুল হক কে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার রামনা চাঁন্দর এলাকার মৃতঃকেরামত আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঠাকুরগাঁও পিরগঞ্জ উপজেলার রামনা চাঁন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।

মাদক ব্যবসায়ী আমিনুল হক এর নামে ঠাকুরগাঁও পিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।