× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা

admin
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়নের এক মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

শনিবার সকালে পোকাতি পশ্চিমপাড়া গ্রামের সার্বজনীন বিষ্ণু মন্দিরের সেবায়েত খোকারাম সরকার বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত পরিচয়ে অর্ধশতাধিক আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বৃহস্পতিবার রাতে নারগুন ইউনিয়নের পোকাতি পশ্চিমপাড়া গ্রামে সার্বজনীন বিষ্ণু মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি নেতা নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..