× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

ঠাকুরগাঁওয়ে পোস্টম্যান এর মরদেহ উদ্ধার 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Khalilur-Rahman.jpg

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে খলিলুর রহমান (৫০) নামের এক পোস্ট ম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৬ টায় সদর উপজেলার রুহিয়ার  রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারের  পূর্বপাশে একটি মরিচ ক্ষেত থেকে এ মরতেহ উদ্ধার করা হয়।
নিহত পোস্টম্যান সদর উপজেলার শীবগঞ্জ পোস্ট অফিসে পোস্টম্যানের দায়িত্ব পালন করতেন। তিনি খলিলুর মলানখুরী গ্রামের মৃত গফুর আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার অফিস থেকে বাসায় এসে পার্শ্ববর্তী পাটিয়াডাঙ্গী বাজারে যায় খলিল। পরে গভীর রাত হয়েও বাড়ি না ফিরলে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন ও গ্রামবাসী। খোঁজাখুজির একটা সময়ে ওই মরিচ ক্ষেতে খলিলের মরদেহ দেখতে পায় তারা। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জণ রায় ঘটনার সত্যতা নিশ্চিৎ করে  বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ঘটনা স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আমরা সেখানে বমি দেখেছি। বমি সহ তার মুখ মাটিতে লেপ্টে ছিলো।


এ ক্যটাগরির আরো খবর..