× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পিডিবিএফ’র মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়ল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ যমুনা টেলিভিশনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সম্পর্কে অপপ্রচার এবং ব্যবস্থাপনা পরিচালক সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার ঠাকুরগাঁও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কার্যালয়ের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে পিডিবিএফ কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর যুগ্ম পরিচালক রেজাউন্নবী আকন্দ, সহকারী উপ-পরিচালক হাফিজুর রহমান, সিনিয়র কর্মকর্তা রফিকুল ইসলাম, নেতা সামসুজ্জামান, হারুর অর রফিক প্রমুখ।

বক্তারা যমুনা টেলিভিশনে যমুনা টেলিভিশনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সম্পর্কে অপপ্রচার এবং ব্যবস্থাপনা পরিচালক সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র সমালোচনা করেন এবং এর প্রতিবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..