× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

ঠাকুরগাঁওয়ে দুটি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে দুটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ২০১৩ সালের ১ জানুয়ারী গোপনে মোটা অংকের অর্থের বিনিময়ে আখানগর ইউনিয়নের ধনীপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নাহিদা পারভীন, লতা বালা ও দেহন কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কৌশলা রানী রায়, ভারতী রানী রায় নামে ৪জনকে নিয়োগ দেওয়া হয়। অথচ শিক্ষক নিয়োগের বিষয়টি সংশিষ্ট বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক কেউই জানেন না।
এই দুটি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষক বরাবর পত্র পাঠায়। ওই দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা অধিদপ্তরে উল্টো পত্র পাঠান বিদ্যালয়ে কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। তারপর কেমন করে এই দুটি বিদ্যালয়ে ৪জন শিক্ষক নিয়োগ হয়েছে এটি নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ধনীপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম বলেন, ২০১৩ সালে কখন কিভাবে আমার বিদ্যালয়ে সহকারী শিক্ষক কেমন করে নিয়োগ হয়েছে তা আমরা জানিনা। একটি কুচক্রি মহল মোটা অংকের টাকার বিনিময়ে এ কাজটি করেছে।
শিক্ষক নিয়োগের বিষয়ে আমাদের চিঠি দিয়েছিল। আমরা সেই চিঠিতে পরিস্কার ভাবে বলেছিলাম বিদ্যালয়ে কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছিলাম। কিন্তু কোন লাভ হয়নি।
একই অভিযোগ করে দেহন কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রাণী ।
এদিকে ওই দুটি বিদ্যালয়ের শিক্ষক যোগাদান করার জন্য বিদ্যালয়ে বার বার যাচ্ছে। এতে করে শিক্ষক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
শিক্ষক নিয়োগের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার কথা বলতে রাজী হয়নি। তবে নাম না প্রকাশ করার শর্তে একজন কর্মকর্তা জানান, রাজনৈতিক চাপে ওই ২ বিদ্যালয়ে অবৈধ নিয়োগকে বৈধতা দেখাতে গত ২০১৩ সালে উপজেলা শিা কমিটি সভায় অনুমোদন দেওয়া হয়। তারপর থেকে সংশিষ্ট শিক্ষক ও তাদের অভিভাবকরা উপজেলা শিক্ষা অফিসে সকাল বিকেল ধর্না দিচ্ছেন।
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক বলেন, প্রাথমিক বিদ্যালয় সরকারি হওয়ায় কেউ অবৈধ নিয়োগ দিয়ে রাতারাতি সরকারি হওয়ার সুযোগ নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..