× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ওই উপজেলার কুজিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রুহিয়া থানার ওসি মো. শাহরিয়ার জানান।

নিহত সুনিল দাস (৩৫) আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের প্রয়াত ডাডুয়া দাসের ছেলে।

ওসি শাহরিয়ার বলেন, দুপুর ৩টার দিকে কুজিশহরে রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় দিনাজপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে রেলওয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..