× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে কাঠ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করল ছেলে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Teen-murder.jpg

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলায় ‘বাকবিতন্ডার জের ধরে’ কাঠ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করার ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক বলেন, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় প্রয়াত সিদ্দিক আলীর ছেলে। আটক হাসিবুল ইসলাম ওরফে হাসু (৩২) নিহতের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান আতিক বলেন, সোমবার ভোর রাতে ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন নুর ইসলাম। এসময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করে এবং কাঠ দিয়ে নুর ইসলামের মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হাসিবুল ইসলাম পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দিনাজপুরের রাণীবন্দর এলাকায় নুর ইসলামের মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজন জানায় গত রোববার ছেলে হাসিবুল ইসলামের সাথে তার বাবা নুর ইসলামে বাকবিতন্ডা হয়। এই বাকবিতন্ডাকে কেন্দ্র করেই সম্ভবত এই হত্যাকান্ড ঘটতে পারে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে ঘটনার মূল রহস্য বেড়িয়ে আসবে।
নিহত নুর ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়ের করার প্রস্তুতি চলছে


এ ক্যটাগরির আরো খবর..