ঠাকুরগাঁওয়ে নতুন করে ৯ জন শনাক্ত নিয়ে মোট করোনায় আক্রান্ত ১৪৪

ঠাকুরগাঁওয়ে নতুন করে ৯ জন শনাক্ত নিয়ে মোট করোনায় আক্রান্ত ১৪৪
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে একজন স্বাস্থ্যকর্মীসহ করোনায় নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রোববার (০৭ জুন) রাতে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন,  সদর উপজেলার কলেজপাড়ার ২জন, শাহাপাড়ার ১জন, জগন্নাথপুর ইউনিয়নের ১জন। এছাড়াও রাণীশংকৈল উপজেলার ২জন, বালিয়াডাঙ্গী উপজেলার ১জন ও পীরগঞ্জ উপজেলার ২জন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৪ জন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে জেলায় ৯ জন আক্রান্ত হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় নতুন করে ৮৬ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় জেলায় এপর্য ন্ত মারা গেছে ২ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।