× Banner
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এই প্রথম কালার কোন জাতের ভুট্টা চাষ

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০২২
ঠাকুরগাঁওয়ে এই প্রথম কালার কোন জাতের ভুট্টা চাষ

ভুট্টা চাষে কম সময়েই সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে অন্যান্য খাদ্যশস্যের চেয়ে কম পরিচর্যা ও কম সেচ খরচে ভালো ফলন হয় এবং দামও ভালো পাওয়া যায় বলে ভুট্টা চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠছেন। ফলে ধারাবাহিকভাবে উৎপাদন বাড়ছে। দেশে ভুট্টার উৎপাদন বেড়ে আগের তুলনায় দ্বিগুণ । হেক্টরপ্রতি ফলনেও বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে রয়েছে।

ঠিক তারই ধারাবাহিকতায় এই প্রথম ঠাকুরগাঁওয়ে নতুন জাতের কালার কোন ভুট্টা চাষ করেছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা।

চাষিরা বলেন এর আগে আমরা এমন ভুট্টা কখনো কাউকে চাষ করতে দেখেনি। তাই আমরা উদ্যোক্তা হয়ে এই ভুট্টা চাষ করেছি। এবং আমরা আশা করছি অন্যান্য জাতের ভুট্টা থেকে কালার কোন ভুট্টা বেশি লাভ জনক হবে। এবং আমাদের এই ভুট্টার বীজ দিয়েছেন ESDF নামের একটি সংস্থা।

ESDF সংস্থার মার্কেটিং প্রমোশন অফিসার সন্দিপ কুমার বলেন, এ বছরে প্রথম আমরা ঠাকুরগাঁওয়ে কাজ শুরু করেছি, আমরা ঠাকুরগাঁওয়ে প্রসেসিং করে সেগুলো কে আমরা পাঠিয়ে দে নরসিংদীতে। এবং সেখান থেকে চলে যাবে জাপানে। আর এই কালার কোন ভুট্টা একর প্রতি প্রায় ২-২.৫ হাজার কেজি পর্যন্ত উৎপাদিত হয় ।

তিনি আরো বলেন, এগুলো সাধারণত খরগোশের খাবার, ইদুরের খাবার, মাছের খাবার, সাপ ও ব্যাঙের খাবার হিসেবে ব্যবহার করা হয় ।
এ বছর আমরা ঠাকুরগাঁওয়ে বেশ কিছু এলাকায় কালার কোন ভুট্টা চাষ করেছি সেই এলাকাগুলো হলো- খড়িবাড়ি, খারুয়া ডাঙ্গা, চন্ডিপুর, নীলার হাটসহ আরো বেশ কিছু অঞ্চলে আমরা এই ভুট্টার বীজ দিয়েছি এবং চাষ করেছি।

ESDF সংস্থার (MPO) রবিউল ইসলাম বলেন – আমরা শুধু ভুট্টার বীজ দিয়ে বসে ছিলাম না। বরং আমরা প্রতিটি কৃষকের কাছে গিয়েছি এবং তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করেছি। কিভাবে চাষ করলে তারা লাভবান হবে সে বিষয়ে আমরা মাঠ পর্যায়ে তাদেরকে প্রাথমিক ট্রেনিং দিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..