× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ব্যবসায়ির ছুরির কোপে এসআই মূতুর্জা আহত

admin
হালনাগাদ: বুধবার, ৩১ মে, ২০১৭

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসু ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ি রাজাকে ধরতে গিয়ে ছুরির কোপে এসআই গোলাম মূতুর্জা গুরুতর আহত হয়েছে। এ সময় এসআই মূতুর্জা জীবন বাজি রেখে ১ শ’ পিচ ইয়াবাসহ রাজাকে আটক করে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে এসআই গোলাম মূতুর্জার নেতৃত্বে পুলিশ ইয়াবা ব্যবসায়ি রাজাকে ধরতে গেলে এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসু ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মূতুর্জার নেতৃত্বে পুলিশ ইয়াবা ব্যবসায়ি রাজাকে ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় রাজা। রাজা ধারালো ছুরি দিয়ে এসআই গোলাম মূতুর্জার গালে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আহত অবস্থায় এসআই গোলাম মূতুর্জা জীবন বাজি রেখে রাজাকে আটক করে। পরে রাজার কাছ থেকে পুলিশ  ১ শ’ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় এসআই মুতূর্জাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাৎনিক ভাবে এসআই মূতুর্জার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠো ফোনে তাকে পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসআই মূতুর্জার আহতের কথা স্বীকার করে বলেন, ইয়াবা ব্যবসায়ি রাজার ধারালো ছুরির আঘাতে মূতুর্জার গালে প্রায় গুরুত্বর যখম হয়েছে। তবুও জীবন বাজি রেখে মুতূর্জা ওই মাদক ব্যবসায়িকে আটক করেছে। ইয়াবা ব্যবসায়ি রাজার বাবা কিছুদিন আগে একই অপরাধে জেল হাজতে রয়েছেন। রাজার পরিবারের সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত।


এ ক্যটাগরির আরো খবর..