× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে মোটর সাইকেল চুরি

admin
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে  মোটর সাইকেল চুরি শুরু হয়েছে।চুরি যাওয়া মোটর সাইকেল গুলো উদ্ধারে কোন ক’লকিনারা করতে পারছে না পুলিশ।ঠাকুরগাঁও শহরে দুই সপ্তাহে ১০টি মোটর সাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(১০সেপ্টেম্বর)ভোর রাতে রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুন অর রশিদের শহরের বাসা থেকে মোটর সাইকেল চুরি হয়েছে।চোরেরা কলাপসসিবল গেটের তালা ভেঙ্গে তার হিরো হোন্ডা প্যাশন প্রো মোটর সাইকেলটি নিয়ে গেছে।যার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।এসময় চোরের দল বাসার প্রধান দরজার বাহির থেকে ছিটকিনি লাগিয়ে চুরির ঘটনা ঘটায়।এব্যাপারে সদর থানায় ডাইরী করা হলেও পুলিশ কোন হদিস করতে পারেনি।

এছাড়া গত কয়েকদিনে উদীচীর সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রেজুর মোটর সাইকেল,ব্যাংকার রায়হান মানিকের ,চিকিৎসক বাসুদেব চক্রবর্তীর  ,প্রাক্তন ইউপি চেয়ারম্যান নরুল ইসলামের ,এনজিও কর্মী সাদেকুল ইসলামের মুল্যবান মোটর সাইকেলসহ বেশ কয়েকজনের মোটর সাইকেল চুরির অভিযোগ রয়েছে।চোরের দল এসব চুরি যাওয়া মোটর সাইকেলের অধিকাংশ বাসার গেটের তালা ,গ্রীলের তালা,মোটর সাইকেলের তালা ভেঙ্গে নিয়ে গেছে।এব্যাপারে সবাই থানায় অভিযোগ করলেও পুলিশ কোন মোটর সাইকেল উদ্ধারের খবর দিতে পারেনি।বরং যারা থানায় চুরির অভিযোগ করতে গেছেন তাদের অনেকেই অবহেলার কারনে চুরির ঘটনা ঘটেছে বলে থানা থেকে তীরস্কার করা হয়েছে।মোটর সাইকেল চুরির হিড়িক কমাতে পুলিশের পক্ষ থেকে শহরে মাইকিং ও পোষ্টার করা হলেও একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে।

এব্যাপারে সদর থানার ওসি মশিউর রহমান বলেন,চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারে পুলিশের চেষ্টার কমতি নেই।


এ ক্যটাগরির আরো খবর..