× Banner
সর্বশেষ
এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

ডেস্ক

ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এড়াতে আসিয়ান সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন মোদি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ভার্চুয়ালি যোগ দেবেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সপ্তাহের শেষ দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না। তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে চলা জল্পনা ও কৌতূহল শেষ হলো। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নেবেন বলে পিটিআই জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সময়সূচির ব্যস্ততার কারণ দেখিয়ে আসিয়ান সম্মেলনে মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে চলা জল্পনা ও কৌতূহল শেষ হলো। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নেবেন বলে পিটিআই জানিয়েছে।

মালয়েশিয়ায় না যাওয়ার বিষটি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদিও। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলার পরে ভারতের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,

আমার প্রিয় বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে উষ্ণ আলাপ হয়েছে। মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যান পদের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আসন্ন শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য শুভকামনা জানাই তাকে। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে চলমান দীপাবলি উৎসবের কারণে নরেন্দ্র মোদি ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।

কুয়ালালামপুরে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জোটের ১০টি সদস্য ছাড়াও চীন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররা উপস্থিত থাকবেন।

সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। ফলে মনে করা হচ্ছিল, আসিয়ান সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে। তবে সরাসরি সম্মেলনে যোগ না দেযার ঘোষণা দেয়ায় ট্রাম্প যোগ দিলেও বৈঠকটি আর হচ্ছে না।

বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য কয়েক মাস ধরেই আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত। সম্প্রতি জানা যায়, দুই দেশ বাণিজ্য চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে। এরই সঙ্গে দাবি করা হয়েছিল, মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে মোদি ও ট্রাম্পের। সেখানেই এই চুক্তির কথা ঘোষণা হতে পারে।

কিন্তু মালয়েশিয়ায় মোদির সফর না হওয়ায় ইঙ্গিত দিচ্ছে যে নয়াদিল্লি ও ওয়াশিংটন হয়তো এখনো বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে নেই। তাই ধারণা করা হচ্ছে, সময়সূচির ব্যস্ততার কথা বলা হলেও ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে চলার জন্যই হয়তো ভারতের প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন না।


এ ক্যটাগরির আরো খবর..