ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন টিলারসনই

যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স ডব্লিউ টিলারসনকে মনোনীত করলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ট্রাম্প এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।
নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের খবরে এসব তথ্য জানানো হয়।

৬৪ বছর বয়সী রেক্স টিলারসন রাশিয়ার ঘনিষ্ঠ তেল ব্যবসায়ী বলে পরিচিত। তিনি জ্বালানি তেলবিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠান এক্সন মোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা।

পররাষ্ট্রমন্ত্রী পদের মনোনয়নের জন্য নিউইয়র্কের মেয়র রুডি জিউলিয়ানি, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি এবং সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান বব কোরকার নাম আলোচনায় আসে। তবে দলীয় সভায় সাক্ষাৎকার গ্রহণ ও দীর্ঘ পরীক্ষার পর টিলারসনকে মনোনিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।