শরিফুল ইসলাম, শার্শা ॥ শার্শার বাগআঁচড়ার হাড়িখালী নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৩ । আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে একজনে অবস্থা আশংকা জনক।
নাভরণ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পলিটল মিয়া জনান, রবিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা থেকে যশোর গামী একটি ট্রাক (বগুড়া ট-১১-১৪-৯২) মহাসড়কের বাগআঁচড়া হাড়িখালী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয়। এ সময় সিএনজি দুমড়ে মুচড়ে য়ায়। ঘটনা স্থলেই সিএনজি চালক সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। একই সাথে ৪ জন গরুতর আহত হন। পরে চিকিৎসারত অবস্থায় ১ জনের মিত্যু হয়।
নিহতরা হলেন শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষ পাড়ার মৃত্যু আব্দুর ওহাবের ছেলে সিএনজি চালক নজরুল ইসলাম (৫৫), একই উপজেলার যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলম (৩৪), বেনাপোল ছোটআঁচড়া গ্রামের লিটনের স্ত্রী রুকসানা বেগম (২৫) ও সুমন (৮)। আহতরা হলেন অঙ্কন (৭), আমেনা (৩৫) ও আমেনার মেয়ে শারমিন (১৮)। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।