× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলের কাছে ফের হামলা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলের কাছে ফের হামলার চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১২ অক্টোবর) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেলা এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে গিয়েছিলেন। তবে কোনো বিপদ ঘটেনি।

এর আগে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে প্রথম গুলির ঘটনা ঘটে। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয় হামলার চেষ্টা করা হয়। এ নিয়ে তিনবার হামলার চেষ্টা করা হলো।

রিভারসাইড কাউন্টির শেরিফ কার্যালয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার তাকে আটক করার খবর জানিয়েছে। সিক্রেট সার্ভিস বলেছে, তারা ওই ব্যক্তিকে আটক করার বিষয়টি জানে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে।

এক বিবৃতিতে শেরিফ কার্যালয় জানিয়েছে, আটক ৪৯ কছর বয়সি ভেম মিলার নেভাদার বাসিন্দা।

দুটি বন্দুক এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন পাওয়ার পরে মিলার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


এ ক্যটাগরির আরো খবর..