× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী

ট্রাম্পের অশ্লীল মন্তব্য

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন।  সোমবার মিশিগানে এক নির্বাচনী প্রচারাভিযানে বক্তৃতায়  ট্রাম্প এ মন্তব্য করেন।

২০০৮ সালে ডেমোক্র্যাট দলের হয়ে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন চেয়েছিলেন হিলারি। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত হন তিনি। ওই প্রসঙ্গটি তুলে
ট্রাম্প বলেন, ‘সে ওবামাকে হারাতে গিয়েছিল। তার জয়ী হওয়ার কথা ছিল। কিন্তু পেল কী? একটা … ( অশ্লীল শব্দ ব্যবহার করেন ট্রাম্প)। সে হেরে গেল।’

গত শনিবার ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচনী বিতর্ক চলাকালে হিলারির বাথরুমে যাওয়ার জন্য যে বিরতি নিয়েছিলেন তা নিয়েও কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, সে বুঝি হাল ছেড়ে দিয়েছে। সে কোথায় গিয়েছিল? হিলারি গিয়েছিল কোথায়? তাকে ছাড়াই বিতর্ক শুরু করতে হল তাদের। আমি জানি সে কোথায় গিয়েছিল। এটা খুবই বিরক্তিকর। এ নিয়ে আমি কথা বলতে চাই না।’

এদিকে আইওয়াতে এক অনুষ্ঠানে মঙ্গড়লট্রাম্পের মন্তব্য নিয়ে হিলারির কাছে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।  জবাবে ট্রাম্পের নাম উল্লেখ না করে হিলারি বলেন, তার সম্পর্কে লোকজন যেসব ভয়ঙ্কর কথা বলে সেগুলি শুনতে তিনি অভ্যস্ত।

তিনি বলেন, ‘যেখানেই নিপীড়নমূলক বক্তব্য দেওয়া হোক না কেন সেখানেই প্রতিবাদ করা গুরুত্বপূর্ণ। আমরা তার মতো কাউকে প্রেসিডেন্ট নির্বাচনে নিপীড়নমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দিতে চাই না এ কারণে যে, আমরা আমেরিকানরা এমন নই।’


এ ক্যটাগরির আরো খবর..