× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন উপলক্ষ্যে সনি-রিপন সমমনা পরিষদের মতবিনিময়

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে সাধারণ সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবগঠিত সনি-রিপন সমমনা পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার সময় বেনাপোল সানরুফ হোটেলে “পরিবর্তণের লক্ষ্যে নব নেতৃত্বের পক্ষে” “যেখানেই সমস্যা সেখানেই সমাধান” এ স্লোগানকে সামনে রেখে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনি-রিপন সমমনা পরিষদের সভাপতি পদপ্রার্থী সনির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।
সনি-রিপন সমমনা পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিপন হোসেনের পরিচালনায় ও বিশিষ্ঠ ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন স্থানীয় সাংবাদিক জামাল হোসেন, বেনাপোল পৌর কাউন্সিলর মিজানুর রহমান, শার্শা সদর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ট্রান্সপোর্ট ব্যবসায়ী কওছার আলী, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মন্টু ডাক্তার, আব্দুর রশিদ, বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ী সুমন হোসেন, মশিয়ার রহমান প্রমুখ।
আলোচকরা বলেন, দীর্ঘ ১২ বছর বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন না হওয়ায় সঙ্কায় ছিলো সাধারণ সদস্যরা। অবশেষে আইনি জটিলতা ছাড়িয়ে আগামী ১৯ ফেব্রুয়ারী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের পর নব-গঠিত সনি-রিপন সমমনা পরিষদের সদস্যরা আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির অধিকাংশ সাধারণ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..