× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
মোটরসাইকেল আরোহি নিহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোর বেনাপোল মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন(২৭) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।  এ ঘটনায় আলমগীর হোসেন(৩০) নামে চালক  মারাত্মক আহত হয়েছেন।
বুধবার(৩ রা জুলাই) রাত ৯ টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী ব্রাক অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত বিল্লাল হোসেন শার্শা উপজেলার জামতলা টেংরা গ্রামের আরজুল্যের ছেলে।সে টেংরা আলিম মাদ্রাসার নৈশ্য প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। আহত আলমগীর একই এলাকার আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিল্লাল ও আলমগীর একটি হিরো হোন্ডা গ্লামার মোটরসাইকেল ( নং ১৪-১২৫৮) যোগে যশোর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি বাজার পার হয়ে ব্রাক অফিসের সামনে পৌছলে বেনাপোলগামী একটি  অঙ্গাতনামা কাভার্ড ভ্যান/ ট্রাকের ধাক্কায় বিল্লাল ও আলমগীর মাথা মুখ ও পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয় লোকজন ও ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। তবে উভয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠালে সেখানে বিল্লালের মৃত্যু হয় এবং আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত দাস জানান,সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম হাসপাতালে গিয়ে দেখে  বিল্লান নামে একজনের মৃত্যু হয়। অপর একজন চিকিৎসাধীন। কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই  হস্তান্তর করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটিকে সনাক্ত করতে কাজ চলছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..