ট্রলির চাকা মাথায় পড়ে এক শিশুর মৃত্যু 

কুড়িগ্রাম (প্রতিনিধি): কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালো-ইঞ্জিনচালিত ট্রলির চাকা মাথায় পড়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পৃর্ব কাশিপুর গ্রামে।নিহত ওই শিশুর নাম অানারুল হক(পাঁচ)।
সে ঐ গ্রামের অাবু সায়েদের ছেলে।স্থানীয়রা জানান যে,উওর কাশিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ট্রলি চালক রফিকুল ইসলাম ট্রলিতে করে একটি চাকা নিয়ে অাবু সায়েদের বাড়ীর সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ট্রলি অাসতে দেখে শিশু অানারুল হক ট্রলির পিছনে পিছনে দৌড়াতে থাকে।
এ সময় ট্রলির উপরে রাখা চাকাটি হঠাৎ তার মাথায় পড়ে।ঘটনাস্থলে সে গুরুত্বর অাহত হয়।পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা নাগেশ্বরী  স্বাস্থ্যকমপ্লেক্যাে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর অাড়াইটায়  তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চত করেন করে বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে অাইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।