জয়রাজঃ কেউ যখন টেনশনে থাকেন তখন তার চেহারা ও ব্যবহারে তা প্রকাশ পায়। একজন যতই তার টেনশন চেপে হাসিমুখে থাকার চেষ্টা করেন, অভিজ্ঞ লােক কিন্তু তাকে দেখেই বুঝে যাবেন তার প্রকৃত অবস্থা।
শরীরের বা চোখ-মুখ ও আচরণের এই লক্ষণগুলি যদি আপনি জেনে রাখেন তাহলে ভালাে হয়। নিজের টেনশন মনে-মনে বুঝতে পারলেও এই টেনশন বিপদসীমা অতিক্রম করতে চলেছে কিনা এটা আপনি বুঝতে পারবেন।
এমনকি আপনার পারিবারিক কোনাে সদস্য বা বন্ধু এই বিপদের দিকে চলেছেন কিনা এটা বুঝে তাকে আপনি সাহায্য করতে পারবেন।
আসুন, অতিরিক্ত টেনশনের ফলে একজনের হাবভাবে যে পরিবর্তনগুলি সাধারণত দেখা যায় তার কয়েকটা এখানে দেখা যাক।
১) হঠাৎ রেগে যাওয়া।
২)নেতিবাচক মানসিকতা।
৩) বারবার অন্যমনস্ক হয়ে পড়া।
৪) একা বসে বিড়বিড় করে কথা বলা।
৫) অকারণে কাউকে সন্দেহ করা।
৬) ঘুম আসছে না, বিছানায় শুয়ে এপাশ-ওপাশ।
৭) খিদে কম হওয়া।
৮) স্বভাবে হঠাৎ পরিবর্তন আসা।
৯) কপালে বুকে ব্যথা, অথচ ডাক্তার বলছেন ‘ঠিক
আছে’।
১০) চোখের দৃষ্টি স্বাভাবিক নয়।
এই অবস্থায় আপনি কি করবেন? যদি অনুভব করেন যে আপনার উপর মানসিক চাপ আসছে, আপনার টেনশন বাড়ছে তখন কি করবেন?
নিচের পাঁচটি করুন এক-এক করেঃ
১) মনে-মনে ভগবানের নাম জপ করা শুরু করুন।
২) বাথরুমে গিয়ে চোখে-মুখে জলের ছিটে দিন
বারবার।
৩) চেয়ারে বসে গভীর শ্বাস প্রশ্বাস শুরু করুন (deep
breathing)।
৪) আত্মীয় বন্ধু সহকর্মীদের সঙ্গে কথা বলুন।
৫) যে সমস্যার মুখােমুখি হয়েছেন তার বিকল্প সমাধান
গুলি খুঁজতে থাকুন।
টেনশন্ জয় করা মােটেই কঠিন নয়। সমস্যা হলাে —
অভ্যাস করে আপনি নিজেকে এজন্য তৈরি করেন নি। প্র্যাকটিস করে এই বিষয়ে নিজের দক্ষতা বাড়ান নি। ছুরি-কাঁটাচামচ ধরে কিভাবে খেতে হয়, কিভাবে ব্যালেন্স রেখে সাইকেল চালাতে হয়, চা তৈরি কিভাবে করতে হয় – সবকিছুই আপনি শিখেছেন প্রাকটিসের
মাধ্যমে।
টেনশন্ কমানাে এরকম অভ্যাস করে শিখতে হয়। তবেই এতে দক্ষতা আসে।




