টেক্সাসের শপিং মলে প্রকাশ্যে গুলি; নিহত কমপক্ষে ১৫ আহত ৪০

টেক্সাসের একটি শপিং মলে প্রকাশ্যে গুলি চালালো দুর্বৃত্তরা । প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, শনিবার এল প্যাসোর ওয়ালমারটের একটি স্টোরে এই ঘটনা ঘটেছে। এখনও অবধি এই ঘটনায় কমপক্ষে ১৫ মানুষের মৃত্যু হয়েছে এবং আহত ৪০ জন।

এই ঘটনায় স্পেশাল উইপনস এন্ড ট্যাকটিক্স (SWAT) টিম সন্দেহভাজন হিসেবে ২১ বছরের এক যুবককে তাঁদের হেফাজতে নিয়েছে।টেক্সাসের শপিং মলে প্রকাশ্যে গুলি, টেক্সাসের শপিং মলে গুলি, প্রকাশ্যে গুলি, স্পেশাল উইপনস এন্ড ট্যাকটিক্স (SWAT), এল প্যাসোর ইউনিভার্সিটি মেডিক্যাল সেণ্টার, এল প্যাসোর মেয়র দি মারগো

ভয়ে বহু মানুষ ওই জায়গা ছেড়ে হুরমুড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই অন্তত ১৫ জন মানুষের মৃত্যু এবং ৪০ জন আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এল প্যাসোর মেয়র দি মারগো নিশ্চিত করেছেন, এই ঘটনায় একাধিক মানুষের ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত বন্দুকবাজের লেখা একটি ম্যানিফেষ্টো বিভিন্ন ওয়েব সাইটে ঘুরছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী কোনও হুমকি আসেনি। এর আগে একাধিক বন্দুকবাজদের সূত্র বিষয়ক রিপোর্ট জানা গিয়েছিল।

স্থানীয় এক সংবাদমাধ্যম খবর অনুযায়ী, অন্তত আঠারো জনকে গুলি করা হয়েছে। কিন্তু তাঁদের আঘাত কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। এল প্যাসোর ইউনিভার্সিটি মেডিক্যাল সেণ্টার এই সংবাদসংস্থাকে জানিয়েছে, তাঁরা অন্ততপক্ষে দশজনকে এখনও অবধি হাসপাতালে নিয়েছেন। তাঁদের আঘাত ‘লেভেল ১’ অর্থাৎ সবচেয়ে গুরুতর পর্যায়ের আঘাত নিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।