× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

টেকসই এসএমই খাতের বিকাশে কারিগরি সহায়তা অব্যাহত রাখবে ইউনিডো         

admin
হালনাগাদ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

আবুধাবি, ১৮ কার্তিক (৩ নভেম্বর) :  বাংলাদেশে টেকসই ও দক্ষ এসএমই খাতের বিকাশে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) কারিগরি সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক লি ইয়াং।

ইউনিডো’র ১৮তম সাধারণ সম্মেলন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সফররত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে তিনি এ কথা জানান। আবুধাবির এমিরেটস্ প্যালেস হোটেলে গতকাল এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিয়েনায় অবস্থিত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবু জাফর উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এশিয়া অঞ্চলের দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির প্রশংসা করেন। গুণগত শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ইউনিডোর সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশে গুণগত শিল্পায়নে সহায়তার জন্য ইউনিডোর মহাপরিচালককে ধন্যবাদ জানিয়ে শিল্পমন্ত্রী  বলেন, ইউনিডোর কারিগরি সহায়তায় পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। চামড়া শিল্পখাতকে বাংলাদেশের উদীয়মান শিল্পখাত হিসেবে উল্লেখ করে তিনি পরিবেশবান্ধব চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন প্রক্রিয়ায় ইউনিডোর কারিগরি সহায়তা কামনা করেন।

এর আগে শিল্পমন্ত্রী এলডিসি’র আন্ডার সেক্রেটারি জেনারেল ও উচ্চ প্রতিনিধি ফেকিটামোয়েলোয়া উটিকামানু  এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

শিল্পমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণ ঘটালেও বাংলাদেশ সব সময় স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে। এলডিসিভুক্ত দেশগুলোর সাথে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ শিল্পায়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যৌথ প্রয়াস অব্যাহত রাখবে। তিনি এ অভিযাত্রায় জাতিসংঘ প্রযুক্তি ব্যাংকের সহায়তা কামনা করেন। উটিকামানু বলেন, বাংলাদেশ মডেল অনুসরণ করে এলডিসিভুক্ত অন্য দেশগুলো উন্নয়নশীল দেশে উত্তরণের পথে এগিয়ে যাবে।

মন্ত্রী ঐদিন স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রিপর্যায়ের ৮ম সম্মেলনের উদ্বোধনী অধিবেশন এবং ‘ইনোভেশন ইন পার্টনারশিপস্ অ্যান্ড ফান্ড মোবিলাইজেশন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি জাতিসংঘ প্রযুক্তি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জোশুয়া ফোহো সেতিপা এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পিআইডি


এ ক্যটাগরির আরো খবর..