× Banner
সর্বশেষ
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পিআইডি

টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী আজ টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১তম শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মনিরুছ সালেহীন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।বৈশ্বিক মন্দা ও করোনার অভিঘাতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দেশের এ উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন।তিনি বলেন, এই ব্যাংক থেকেইতোমধ্যে লক্ষাধিক প্রবাসী কর্মী সেবাগ্রহণ করেছে। বিদেশগামী কর্মীদের ঋণ প্রদানসহ বিদেশফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে এ ব্যাংক। তিনি এ সময় বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ইলিয়াস হোসেন সরদার প্রমুখ।

এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।


এ ক্যটাগরির আরো খবর..