× Banner
সর্বশেষ
আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ঢাকায়

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্কঃ  বিশ্ব সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ট্রফি এলো ঢাকায়। তবে, বাক্সবন্দী এই ট্রফি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে প্রদর্শনীর জন্য থাকবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ট্রফি। ঐদিন বিকেলেই ট্রফি চলে যাবে টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের দেশ শ্রীলংকায়।

দেখতে একই রকম লাগেজ কয়েকটি। তাই এতো বিড়ম্বনা। তাইতো, বিশ্বকাপ টি-টোয়েন্টি ট্রফির রাজকীয় আগমন ঘটলো সকালের পরিবর্তে দুপুরে। বিমানবন্দর থেকে ট্রফি সোজা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধানমন্ডির অফিসে।

অবশেষে সেই যাদুর বাক্স খোলার মুহূর্ত। রীতিমতো তালা খুলে ট্রফি উঠলো বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হাতে। পরে এক সংবাদ সম্মেলনে পাপন স্বীকার করলেন টি-টোয়েন্টি ফরম্যাটের টেকনিকে বাংলাদেশের ঘাটতির কথা। এজন্য, মাশরাফিদের দিতে হবে সময়। তবে, বোর্ড সভাপতির কাছে প্রশ্ন ছিল এই স্বপ্নিল ট্রফি জয়ের জন্য টাইগারদের কি করতে হবে?

বিসিবি সভাপতির অফিস থেকে দর্শকদের প্রদর্শনের জন্য ট্রফি রাখা হয় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। স্বপ্নের ট্রফি কাছ থেকে দেখতে মুহূর্তেই শত শত দর্শক হাজির। কাঙ্ক্ষিত ট্রফি দেখে চোখ জুড়িয়েছেন ভক্ত-সমর্থকরা। স্বচক্ষে বিশ্বকাপ টি-টোয়েন্টির ট্রফি দেখতে পাওয়া। কেমন অনুভূতি বাংলার ক্রিকেট প্রেমীদের?

দর্শকদের স্বপ্ন একদিন এই ট্রফি হাতে বিজয়ের মঞ্চে উঠবেন মাশরাফি-সাকিবরা।


এ ক্যটাগরির আরো খবর..