× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

টি-টোয়েন্টিতে জয়ের হাফ-সেঞ্চুরি বাংলাদেশের

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
bd t-20 fifty win

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এটি টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের ৫০তম জয়।

২০০৬ সালের ২৮ নভেম্বর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ঐ ম্যাচটি ৪৩ রানে জিতেছিলো টাইগাররা। ১৪৫ ম্যাচে জয়ের হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশ। এরমধ্যে ৯২টিতে হার ও ৩টি ম্যাচ পরিত্যক্ত হয় টাইগারদের।

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি জয় আছে বাংলাদেশের। ২০ ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে টাইগাররা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান :

বিপক্ষ দল    ম্যাচ    জয়    হার
আফগানিস্তান    ৯    ৩    ৬
অস্ট্রেলিয়া    ১০    ৪    ৬
ইংল্যান্ড    ২    ১    ১
হংকং    ১    ০    ১
ভারত    ১২    ১    ১১
আয়ারল্যান্ড    ৫    ৩    ১
কেনিয়া    ১    ১    ০
নেপাল    ১    ১    ০
নেদারল্যান্ডস    ৪    ৩    ১
নিউজিল্যান্ড    ১৭    ৩    ১৪
ওমান    ২    ২    ০
পাকিস্তান    ১৮    ২    ১৬
পাপুয়া নিউ গিনি    ১    ১    ০
স্কটল্যান্ড    ২    ০    ২
দক্ষিণ আফ্রিকা    ৮    ০    ৮
শ্রীলংকা    ১৩    ৪    ৯
আরব আমিরাত    ৩    ৩    ০
ওয়েস্ট ইন্ডিজ    ১৬    ৫    ৯
জিম্বাবুয়ে    ২০    ১৩    ৭


এ ক্যটাগরির আরো খবর..