নয়ন লাল দেবে,মৌলভীবাজার প্রতিনিধিঃ গত 30শে মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন 2017 সম্পন্ন হয়েছে । ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে কয়েক শতাধিক ছাত্রছাত্রীবৃন্দ তাদের ভোট প্রদান করেন । মুষলধারে বৃষ্টি ও বৈরী আবওয়ার মধ্যেও সকাল থেকেই নির্বাচনী আমেজে ছাত্রছাত্রীদের শতস্পূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ । উক্ত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রতিনিধি হিসাবে সামিয়া সুলতানা সাকি ,ফারজানা জাহান বিউটি, জুবায়ের আহমদ , শাকিল আহমদ , রুমা নাইডু, সুমাইয়া তালুকদার, তোফাজ্জল হোসেন ও ইমাদ উদ্দিন নির্বাচিত হন । নির্বাচনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ছাড়াও পর্যবক্ষেক হিসাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরী , সহ সভাপতি শামীম আহমদ ,সাংগঠনিক সম্পাদক সংবাদকর্মী নয়ন লাল দেব ও সদস্য মাধব চন্দ্র দেব সহ বিভিন্ন নেতৃবৃন্দ পরিদর্শন করেন ।সারাদেশ ব্যাপী উচ্চ বিদ্যালয় গুলিতে অনুষ্ঠিত উক্ত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক চর্চার পাশাপাশি নতুন নেতৃত্ব সৃষ্টির ধারায় রাষ্ট্র অনেকধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন পরিদর্শকরা ।
টিলাগাঁও এ স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন
এ বিভাগের আরো সংবাদ



