টিলাগাঁওয়ে এড. কিশোরী পদ দেব শ্যামলকে সংবর্ধনা প্রদান

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাহিত্যিক এড. কিশোরী পদ দেব শ্যামলকে জাতীয় সাহিত্য পুরষ্কার প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান করেছে মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখা।

২১ ডিসেম্বর বুধবার কুলাউড়ার টিলাগাঁওস্থ  সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত এড. কিশোরী পদ দেব শ্যামল।মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক তপন দত্তের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক শাখার সহ সভাপতি শামীম আহমদ, সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নয়ন লাল দেব, সহ দপ্তর সম্পাদক নুপূর ধর, টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরেন্দ্র  বৈদ্য, সমাজকর্মী ইসলাম উদ্দিন, নান্টু  চন্দ্র দেব,  জাহিদুল ইসলাম রিপন প্রমুখ।

এছাড়া অনুষ্টানে সংবর্ধিত অতিথির সহধর্মীনি দেবযানী দেব কৃষ্ণা ও কন্যা অনন্যা অর্পিতা দেব পিয়া শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য,এড.কিশোরী পদ দেব শ্যামল সম্প্রতি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে পাবনা কবিতা সংসদ কতৃক জাতীয় সাহিত্য পুরষ্কার প্রাপ্ত হন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।