× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

টিভি উপস্থাপক ফারুকী হত্যায় প্রতিবেদন আরেক ধাপ পিছিয়ে

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ:  টেলিভিশন চ্যনেল আই এর ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এই তারিখ ঠিক করেন। মামলাটিতে জেএমবি সদস্য তরিকুল ইসলাম মিঠু ও আলেক ব্যাপারী এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল পিস টিভির ইসলামী অনুষ্ঠানের বক্তা মোজাফফর বিন মহসীন গ্রেপ্তার হয়েছেন।

২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের দোতলা বাসার মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতেই তার হাত বাঁধা গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাওলানা ফারুকীর পরিবারের সদস্যরা ঘটনাটি ডাকাতি বলে সন্দেহ করলেও তার অনুসারীরা ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং মিলাদ, কেরাত ও মাজারের বিরোধিতাকারীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন।

রাত সাড়ে ৮টার দিকে হজ্বের ব্যাপারে কথা বলতে ২ যুবক মাওলানা ফারুকীর কাছে আসেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা নিচে থাকা আরও ৩ জনকে ওপরে আনার অনুমতি চান। কিছুক্ষণ পর ওই ৫ জন মাওলানা ফারুকীর কাছে ৫০ হাজার টাকা চান। ঘরে টাকা নেই জানাতেই তারা গুলি ও চাপাতির ভয় দেখিয়ে তাকে ড্রয়িংরুমে রেখে পুরুষ ও নারীদের অন্য কক্ষে আটকে রাখেন। একপর্যায়ে তারা চলে গেলে বাসার লোকজন ডাইনিং টেবিলে হাত বাঁধা অবস্থায় ফারুকীর গলাকাটা লাশ দেখতে পান।

উল্লেখ্য, এই ঘটনায় ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর জামায়াতের রোকন, তারেক, মনোয়ারসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা দায়ের হয়। ওই মামলার অপর ৫ আসামি হলেন, নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমীর কামাল উদ্দিন জাফরী, দিগন্ত ও পিস টিভির উপস্থাপক কাজী ইব্রাহীম, এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আরকানল্লাহ হারুনী, আর টিভি ও রেডিও টুডের ইসলামী উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বখশী ও বাংলা ভিশনের কোরআনের আলো অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ।


এ ক্যটাগরির আরো খবর..