× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মৌলভীবাজারে টি এস এস গুরুকুল জ্ঞানগৃহের ৫৬নং স্কুলের শুভ উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

মৌলভীবাজারঃ অদ্য ১৪ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ১১ঘটিকায় তরুণ সনাতনী সংঘ(টি,এস,এস) মৌলভীবাজার সদর উপজেলা শাখা কর্তৃক গুরুকুল জ্ঞানগৃহ (সনাতনী স্কুল) এর ৫৬ নং শাখার শুভ উদ্বোধন করা হয়।স্থান শ্রী শ্রী গোবিন্দ জিউ আখড়া, জগন্নাথপুর।

সনাতনী প্রবাসী গ্রুপের পক্ষ থেকে ৫২ জন ছাত্রছাত্রীদের মাঝে শ্রী শ্রী পবিত্র গীতা, কলম ও খাতা তুলে দেওয়া হয়।সনাতনী প্রবাসী গ্রুপের সমন্বয়কারী শ্রী শিপন মালাকার বলেন আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ধর্ম চর্চা করুক। তাই আমরা টি এস এস এর গুরুকুল জ্ঞানগৃহের কার্যক্রমকে সাদরে গ্রহণ করেছি।
গুরুকুল জ্ঞানগৃহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন চতুষ্পাঠীর অধ্যক্ষ শ্রী মঞ্জু গোপাল দেব,টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক  শ্রী জগদীশ দাশ, সহ সম্পাদক শ্রী পবলু দত্ত জয়, সদর উপজেলা শাখার সভাপতি শ্রী সুমন দে, শ্রীঙ্গল উপজেলা শাখার কার্যকরী উপদেষ্টা শ্রী শম্ভু সরকার রভিন,সনাতনী প্রবাসী গ্রুপের সমন্বয়কারী বহরাইন প্রবাসী শ্রী শিপন মালাকার,টি এস এস মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তপন পাল, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী সৃজন দাশ, স্থানীয় অবিভাবক ও সনাতনী ছাত্রছাত্রী।
গুরুকুল জ্ঞানগৃহের এই কার্যক্রমকে স্থানীয় সনাতনী সমাজ স্বাগত জানান। তারা বলেন আমাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য কোন সুযোগ পাই না।
এরকম একটা ধর্মীয় স্কুল হওয়ায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় শিক্ষা দিতে পারব। এর আগে অনেক সংগঠন দেখেছি কিন্তু কোন সংগঠন এরকম ধর্মীয় চর্চা করার জন্য কোন ব্যাবস্থা করেনি। তাই টি এসএস কে আমরা অভিনন্দন জানাই। স্কুল পরিচালনা কমিটির আহবায়ক শ্রী সৃজন দাশ বলেন প্রতি শুক্রবার সকাল ১০ ঘটিকায় ক্লাস শুরু হবে।এতে সকল সনাতনীদের সহযোগিতা কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..