‘টার্মিনেটর’নেইমারদের বার্সেলোনায়

ক্রীড়া ডেস্ক: আর্নল্ড শোয়ার্জেনেগার জনপ্রিয় ‘টার্মিনেটর’ সিরিজের ছবির বিখ্যাত অভিনেতা ।

হলিউডের এই অ্যাকশন তারকা শুক্রবার বার্সেলোনার অনুশীলন সেশনে ঘুরে গেলেন।

বার্সেলোনার অনুশীলন সেশনে এসে নেইমারের সঙ্গে দেখা করেন শোয়ার্জেনেগার।

ক্যালিফোর্নিয়ার প্রাক্তন এই গভর্নর দেখা করেন সার্জিও বুসকেটস, হাভিয়ের মাশচেরানো, ডেনিস সুয়ারেজ ও পাকো আলকাসেরের সঙ্গেও।

নেইমার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শোয়ার্জেনেগারের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। বার্সেলোনাও টুইটারে শোয়ার্জেনেগারের সঙ্গে নেইমার, বুসকেটসের ছবি দিয়েছে।

ক্লাবের পক্ষ থেকে শোয়ার্জেনেগারকে একটি জার্সি উপহার দেওয়া হয়। ইউরোপে একটি বডিবিল্ডিং টুর্নামেন্ট উপলক্ষে তিনি বার্সেলোনায় এসেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।