টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ৩ জুলাই থেকে শুরু

টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ৩ জুলাই থেকে শুরু

করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা ওঠার পর তুরস্কের উড়োজাহাজ সংস্থা টার্কিশ এয়ারলাইন্সকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (৩০ জুন) এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, সপ্তাহের প্রতি রোব, মঙ্গল ও শুক্রবার ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সেই হিসাবে ৩ জুলাই ভোরে বাংলাদেশে অবতরণ করবে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। ওইদিন সকাল ৬টা ৩৫ মিনিটে ঢাকা থেকে যাত্রী তুরস্কের ইস্তানবুলে যাত্রা করবে। টার্কিশ এয়ারলাইন্স ব্যবহার করে ইস্তানবুলে ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে।

টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বলেন, অনেকে আগে থেকেই টিকিট কেটে রেখেছেন, তাদের যাত্রার তারিখ এই তিনদিন ছাড়া অন্য দিন হলক বিনামূল্যে পরিবর্তন করতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।