× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

টাকার বিপরীতে রুপির দরপতন ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

গত তিন যুগের মধ্যে বর্তমান সময়ে এসে রুপিকে ধরে ফেলার উপক্রম করেছে টাকা। ভারতীয় মুদ্রা রুপির রেকর্ড দরপতন ঘটেছে। ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৮৬ রুপি। যা সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ।

বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের স্বত্বাধিকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন-চার দিন ধরে বাংলাদেশি ১০০ টাকায় ভারতীয় ৮৬ রুপি পাওয়া যাচ্ছে। মুদ্রা বিনিময়ের এই হার গত তিন যুগের মধ্যে রেকর্ড।

আবার লেনদেন হুন্ডির মাধ্যমে হলে এর বেশিও মিলছে। বিষয়টি সীমান্ত এলাকায় এক ধরনের খুশির আমেজ ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ ভারতের বড় বড় শহরের শপিং মলে বাংলাদেশিদের কেনাকাটাও বেড়েছে। ভারতে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। বেড়েছে চোরাচালানও।

ভারতে রুপির মান নিম্নমুখী হতে শুরু করে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ফলে রুপির বিপরীতে টাকার মূল্যমান বাড়তে থাকে। ডলারের দাম বৃদ্ধি ও সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ ভারতের অভ্যন্তরীণ বাজারে রুপির এই দরপতনে টাকার মর্যাদা বেড়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশি মুদ্রা ১০০ টাকায় সমান সমান ভারতীয় ১০০ রুপি পাওয়া যেত। এরপর টাকার মান কমতে থাকে। একপর্যায়ে তা রুপির চেয়ে অর্ধেকেরও কমে এসে দাঁড়ায়।

অনেকেই টাকা দিয়ে রুপি কিনে রাখছে দরপতনের কারণে। পর্যটনসহ বিভিন্ন কারণে বাংলাদেশিরাও বাড়তি সুবিধা ভোগ করছে ভারতে গিয়ে। একই কারণে আগের চেয়ে বেশিসংখ্যক পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে পণ্য আমদানি বেড়েছে ভারতীয় পণ্যের।


এ ক্যটাগরির আরো খবর..