টাকার দাপটে ভাবীকে পিটিয়ে জখম আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের

আগৈলঝাড়া প্রতিনিধি:   অর্থ আর অংকারের দাপটে বড় ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম করেছে অপর ভাই ও তার সহযোগীরা। আহত গৃহবধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের হাজী বাড়ীর সাহাজান মোল্লা ও তার ভাই মজিদ মোল্লার সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ীর জায়গার সীমানা ও পূর্ব বিরোধ চলে আসছিল। মজিদ মোল্লার তিন ছেলে প্রবাসে থাকায় সে টাকার দাপটে প্রায়ই সাজাহান ও তার পরিবারের লোকজনের সাথে উদ্দেশ্যমূলক বিরোধ সৃষ্টি করে আসছে। সোমবার সকালে মজিদ তার স্ত্রী ও দুই মেয়ে একত্রিত হয়ে সাজাহানের স্ত্রী হনুফা বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে।

এসময় সাহাজানের রান্না ঘর, চুলা ও আসবাবপত্র ভাংচুর করে মজিদ ও তার লোকজন। সাজাহান অভিযোগ করেন হামলার সময় মজিদ ও তার অনুসারীরা তার বসত ঘরে খড় কুটো ফেলে আগুন দেওয়ার চেষ্টা করে।

এসময় বাড়ীর ও পাশ্ববর্তী লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহত হনুফা বেগমকে পাশ্ববর্তী কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এঘটনায় সাজাহান মোল্লা বাদী হয়ে সোমবার দুপুরে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।