× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

টনি ডায়েস আবারও পর্দায়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। দীর্ঘ দিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেতা। হঠাৎ করেই মিডিয়ার সামনে হাজির হলেন তিনি। তবে স্ব শরীরে নয়, স্কাইপির মাধ্যমে সংবাদ সম্মেলনে হাজির হন এই অভিনেতা।

আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘পৌষ মাসের পিরিত’ শিরোনামের সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন নারগিস আকতার। এতে অভিনয় করেছেন টনি ডায়েস। সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এ সময় তিনি নিউইয়র্ক থেকে স্কাইপিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় টনি ডায়েস বলেন, ‘আমেরিকায় চলে আসার আগে এই সিনেমার কাজ করেছিলাম। যশোরের খাজুরা নামক এলাকায় সিনেমার শুটিং করেছিলাম। তখন হাড় কাঁপানো শীতের মৌসুম। ওই শীতের মধ্যে শুটিং সেটে তাও হাজির হতাম ভোর ৪টায়। যার জন্য রাত ৩টায় ঘুম থেকে উঠতে হতো। এসব স্মৃতিগুলো আজও চোখের সামনে ভাসে। এমন অনেক স্মৃতি সিনেমাটি ঘিরে জড়িয়ে আছে।’

গত ৭ বছর ধরে আমেরিকায় পরিবারসহ বসবাস করছেন টনি। সেখানে চাকরি আর পরিবার নিয়ে বেশ ভালোই সময় কেটে যাচ্ছে তার। তবে জন্মভূমির জন্যও মনটা খুব কাঁদে বলেও জানান এই অভিনেতা।

অসংখ্য নাটক, টেলিফিল্মে কাজ করেছেন টনি ডায়েস। সর্বশেষ ২০১২ সালে তৌকির পরিচালিত ছায়াবৃতা নাটকে অভিনয় করেছিলেন টনি। তিনি অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রেও। তার অভিনীত চলচ্চিত্র হলো- ‘মেঘের কোলে রোদ’, ‘রূপকথার রাজকন্যার গল্প’, পৌষ মাসের পিরিত’।


এ ক্যটাগরির আরো খবর..