× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

টঙ্গীতে আগুন লেগে কিশোরের মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের টঙ্গীতে একটি বাড়িতে আগুন লেগে রানা মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই সময় দগ্ধ হয়েছেন তার বাবা মনির মিয়া (৪০) ও ভাই রাজীব মিয়া (১৬)।

আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর এরশাদনগর বস্তির ২ নম্বর ব্লক এলাকায় মসজিদ গলিতে মনির মিয়ার বসত বাড়িতে আগুন লাগে। এ সময় মনির মিয়া ও তার এক ছেলে রাজীব মিয়া অগ্নিদগ্ধ হন ও আরেক ছেলে রানা মিয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মনির ও রাজীবকে কলমিটলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায় এবং মরদেহ উদ্ধার করে।

আতিকুর রহমান আরো জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে টিনশেডের বাড়ি ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..