× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

ঝিনাইদহ হরিণাকুন্ডুতে তিন ইজিবাইক চোর গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
ঝিনাইদহ হরিণাকুন্ডুতে তিন ইজিবাইক চোর গ্রেফতার

হরিণাকুন্ডু থানা পুলিশ ইজিবাইক চোর দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মাগুরা সদর উপজেলার তেফুলিয়া গ্রামের কামাল বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস (৫০), সামাদ মন্ডলের ছেলে আজিজ মন্ডল (৪০) ও হরিণাকুন্ডুর শড়াতলা গ্রামের আলী হোসেনের ছেলে খোকন (২৫)।

পুলিশ জানান, হরিণাকুন্ডুর পৈলেনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ সোহাগের একটি ইজিবাইক চুরি হয়ে যায়। গত ১০ এপ্রিল সোহাগ হরিণাকুন্ডু থানায় অবিযোগ করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে। প্রযুক্তি ও মোবাইল ট্রাকিং করে ঢাকার সাভার থেকে আসামী খোকন আলীকে গ্রেফতার করে।

তার দেওয়া তথ্য অনুযায়ী মাগুরা থেকে হাসান ও আজিজকে গ্রেফতার করে। আসামীদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ চুরি যাওয়া ইজিবাকটিও উদ্ধার করে। ইজিবাইক চালক সোহাগ জানান, খোকন ঝিনাইদহ যাওয়ার কথা বলে আমাকে সারাদিন বিভিন্ন স্থানে নিয়ে বেড়ান।

এক পর্যায়ে টাকা দেওয়ার কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফেরার পথে মাঝপথে ছুরি দেখিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..