ঝিনাইদহ শৈলকুপায় মায়ের থাপ্পরে মেয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপা পৌরসভার হাজামপাড়া গ্রামে ভাত না খাওয়ায় মায়ের থাপ্পরে ৫ বছরের মেয়ে জান্নাতি খাতুনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে এ ঘটনা ঘটে। জান্নাতি খাতুন ওই গ্রামের বকুল হোসেনের মেয়ে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূবুর রহমান জানান, সকালে মা আলেয়া বেগম তার মেয়েকে ভাত খাওয়াতে চেয়েছিলেন। কিন্তু মেয়ে ভাত না খাওয়ায় তাকে থাপ্পর মারেন তিনি। এতে গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা আলেয়া বেগমকে আটক করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।