× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৪ ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র‌্যাব পৃথক অভিযানে চালিয়ে মাদক দ্রব্যসহ ৪ মাদক ব্যবাসাীকে আটক করেছে। শনিবার বিকাল ও রাতে ঝিনাইদহ সদর উপজেলার আড়পাড়া ও চুয়াডাঙ্গা জেলার বনানীপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকতৃরা হলো-ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার মকছেস আলীর ছেলে রোকন মন্ডল (২৫), আরাপপুর মাষ্টার পাড়ার ইউনুস আলী ছেলে শরিফুল ইসলাম (৩২) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার জয়নগর গ্রামের আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও দামুড়হুদা উপজেলার সিনেমা হল পাড়ার মখলেছুর রহমানের ছেলে অন্তর হোসেন (২২)।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, মাদক দ্রব্য পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আলাদা অভিযান চালায় তারা।

সেসময় ঝিনাইদহ শহরের আড়পাড়া থেকে ১৮০ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাজা ও নগদ ৬ হাজার ৫’শ টাকাসহ আটক করা হয় রোকন মন্ডল ও শরিফুল ইসলামকে।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলার বনানীপাড়া থেকে আটক করা শহিদুল ইসলাম ও অন্তর হোসেনকে।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পার্শবর্তী কবরস্থান থেকে উদ্ধার করা হয় ৬ বোতল বিদেশী মদ, ১’শ ২৭ পিচ ইয়াবা, ৫৪ বোতল ফেন্সিডিল ও নগদ ২২’শ ৩৮ টাকা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর ও চুয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।


এ ক্যটাগরির আরো খবর..