× Banner
সর্বশেষ
তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১ ফেব্রুয়ারি’২০১৮ঃ  এসেছে ফাগুন, ফুটেছে পলাশ, ফুটেছে শিমুল। গ্রাম বাংলার চিরচেনা এই ঐতিহ্যকে লালন করার লক্ষ্যে ফাল্গুনের ২য় দিনে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজন করা হয় এ উৎসবের।

সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা করিম। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিঠার স্টলগুলো পুলি, ভাপা, পাটি সাপটা, চিতই, নকশি, ম্যারা, লবঙ্গ লতিকা, সুজির বরফি, ঝিনুক পিঠা, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইরুটিসহ হরেক রকমের পিঠা প্রদর্শণ করা হয়। পিঠা স্টলগুলো দর্শকদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..