× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ঝিনাইদহ কালীগঞ্জে হতদরিদ্র বিধবার মাঝে খাদ্য বিতারণ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenaidah-Kaliganj-1.jpg

ঝিনাইদহ প্রতিনিধি: করোনা কালীন সময় ও রমজান উপলক্ষে একশ জন হতদরিদ্র ও অসহায় বিধবার মাঝে খাদ্য উপকরণ বিতারণ করা হয়েছে।

সোমবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি প্রধান অতিথি থেকে এই খাদ্য সামগ্রী বিতারণ করেন। উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে এই খাদ্য উপকরন বিতারণ করা হয়। কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক লিয়াকত আলী খান লিটনের সার্বিক সহযোগিতায় খাদ্য উপকরন বিতারণের সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, সকল ইউপি সদস্য ও স্থানিয় সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ। খাদ্য উপকরন সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাউল, আলু, সাবান, ও মাস্ক।

সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী খান লিটন বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে সুখে দুঃখে ছিলাম এখনও আছি আগামী দিনগুলিতেও অসহায় নির্যাতিত নিপিড়িত মানুষের পাশে থাকবো। করোনাকালে খাদ্যসামগ্রী পেয়ে অনেককে চেয়ারম্যান পদপ্রার্তী লিয়াকত আলী কানের জন্য দোয়াও করতে দেখা যায়।

এম পি আনোয়ারুল আজীম আনার বলেন, করোনাকালীন সময়ে চলমান লকডাউনের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, সরকারের পাশাপাশি আমাদের সমাজের সকল বিত্তবানদের উচিত তাদের পাশে দাড়ানো।


এ ক্যটাগরির আরো খবর..