স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার পৌর সভার শ্রীরামপুর গ্রাামের বীর মুক্তিযোদ্ধা সোয়েব হোসেন বার্ধক্য জনিত কারণে শনিবার ইন্তেকাল করেন।
শনিবার বেলা ৫ টার দিকে শ্রীরামপুর পশ্চিমপাড়া জামে মজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীরামপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দেশের এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা, বীর মুক্তিযোদ্ধা হেলাল সর্দার (সাবেক থানা কমান্ডার), রিজু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি সহ উপস্থিত পুলিশ সদস্যরা।
সোয়েব হোসেন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম (আনার), পৌরসভার মেয়র আশাফুল আলম, ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি প্রমূখ।

