জঙ্গি হামলা প্রতিরোধে প্রশাসনের সচেতনতা মুলক মতবিনিময় সভা

নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সারাদেশে জঙ্গি হামলা প্রতিরোধে সকল ধর্মীয় প্রতিষ্টানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা লক্ষ্যে সচেতনতা মুলক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ওসি তদন্ত দস্তগীর আহমদ,নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য,সাবেক সভাপতি সুবিনয় কর,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, এস আই সমীরন দাশ প্রমূখ।

সভায় থানা প্রশানের উদ্যোগে আগামী সোমবার বিকাল ৩ টায় নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় প্রত্যেক ইউনিয়ন পুজা উদযাপন কমিটি এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ উপজেলার সকল হিন্দ ধর্মাবলম্বী সম্প্রদায়ের সকল ধর্মীয় প্রতিষ্টানের লোকজনকে নিয়ে জনসচেতনামুলক এক মতবিনময় সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।