ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ ধর্ষন মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। রোববার রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলীর নেতৃত্বে কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে আভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন চাপালী গ্রামের শাহিনুর রহমানের ছেলে আশিকুর রহমান আসিফ (১৮), একই গ্রামের শেখ কামরুল ইসলামের ছেলে রিওন হাসান (২০) ও একই গ্রামের গোলাম রসুলের ছেলে আলামিন হোসেন (১৮) কালীগঞ্জ থানার (ওসি তদন্ত) ও এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ১৬ তারিখ (শনিবার) রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের শহিদুল ইসলামের মেহগুনি বাগানে ১৬ বছরের এক কিশোরিকে ধর্ষন করে। এ বিষয়ে কালীগঞ্জ থানার মামলা হয়েছে যার নং ১১ তারিখ ১৭ মার্চ ২০১৯। তাদেরকে আদালতের মাধ্যমে ঝেল হাজতে প্রেরন করা হয়েছে।